বিসমিল্লাহির রহমানির রহীম
![]() |
| খবরা-খবর বিনিময় |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্!
"সৈয়দ জিন আরিফের সাথে তার পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সালাম, কুশলাদি ও খবরা-খবর আদান-প্রদানের জন্য প্রাথমিক জ্ঞাতব্য"
[Readers of other languages are encouraged to use Google Translate to read the content in their own language! The Google Translate tool is available right here on this page—simply locate it and click!]
আমার সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমার অন্যান্য ব্লগঃ ভিজিট করুন!
২০২৬ খ্রিস্টাব্দে আমি আশা করছি, মানবাকৃতিতে প্রত্যক্ষভাবে আমার ও আমাদের বংশীয় উন্নতিতে এবং মানুষ, জিন ও এ পৃথিবীর কল্যাণে তারা আমার নিকট ওপেন হবে!
যেহেতু তারা বলছে, তাদের কাছে অনেক অনেক অর্থ সম্পদ রয়েছে এবং মানুষের আকৃতিতে ও তাদের দ্বারা সম্ভব অন্যান্য আকৃতিতে প্রকাশ্যে, মানুষের নিকট প্রত্যক্ষ ও বাস্তবিক ভাবে প্রকাশিত হবে; তাই এ পৃথিবীর জন্য এটি একটি ঐতিহাসিক বিষয় হবে বলেই মনে করছি!
আর তাই মহান আল্লাহু তা'য়ালা যদি আমার এবং আমাদের ভাগ্যে রাখেন, ও যদি আমার এ মহিলা জিন সম্প্রদায়কে মানবাকৃতিতে দুনিয়াতে ওপেন করতে যদি তাদেরকে মনঃপুত করাতে পারি বা তারা যদি দয়া করে ওপেন হয়; তবে তাদেরকে ঘিরে মানুষের থাকবে হয়তো প্রচুর কৌতুহল এবং তাদের কাছে পাওয়ারও হয়তো অনেক কিছু থাকতে পারে! যেহেতু তারা বলতেছে তারা অনেক ধনী!
ইতিমধ্যে আমি বলেছি যে, তারা যদি আমার নিকট আসে এবং ওপেন হয়, তাহলে তাদের সাথে কথা বলা আর আমার সাথে কথা বলা একই হবে!
কারণ তারা আমার কাছে আসবে এবং আমার সাথে থাকবে এবং আমার মাধ্যমে মানুষ ও জিন এবং এ পৃথিবীর কল্যাণ সাধনে মনোনিবেশ করবে! যেহেতু আমার শরীর, মন, মাথা একটাই!
জিন এবং মানুষ আমরা একে অপরের জন্য!
যেহেতু আমরা সবাই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য!
ছোটবেলা থেকে এ পর্যন্ত অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, বন্ধুত্ব হয়েছে এবং ভবিষ্যতেও হয়তো এভাবে মানুষের সাথে পরিচিত হবো, কারো না কারো বন্ধু হবো, ইন'শা আল্লাহু তা'য়ালা!
এছাড়া আমার ঐকান্তিক আশা, আমার সাথে যে জিন বোনেরা রয়েছে, তাদের মাধ্যমে জিন জাতির সাথেও আমি একটা সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবো ইন'শা আল্লাহু তা'আলা!
সেইহেতু জিন ভাই-বোনদের সাথেও আমার ভালো-মন্দ বিনিময়, সালাম বিনিময়, খবরা-খবর আদান-প্রদান, ইত্যাদি হয়তো করতে হতে পারে!
সব মিলিয়ে মানুষের সাথে এবং জিনদের সাথে, সালাম বিনিময়, খবরা-খবর আদান-প্রদান, কুশলাদি বিনিময় ইত্যাদির প্রয়োজনে, প্রয়োজন পড়বে একটি মাধ্যমের, যে মাধ্যমের মাধ্যমে আমরা পরস্পর যোগাযোগ করতে পারব, পরস্পর পরস্পরের সুখে-দুখে খবরা-খবর নিতে পারব!
সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপর রাজি খুশি থাকেন, তাহলে আমার এ জিন বোনেরা যদি মানবাকৃতিতে আমার নিকট ওপেন হন, তবে আমি হয়তো অনেক বেশি ব্যস্ত হয়ে যাব!
এবং হয়তো এত বেশি ব্যস্ত হব যে, আমার পরিচিত বন্ধুবান্ধব বা আমার পরিচিত গণ, বা আমার আত্মার আত্মীয় গণ হয়তো আমার সাথে যোগাযোগ করার, আমার খবরা খবর নেয়ার, আর কোন সুযোগই হয়তো তারা পাবেন না!
কারণ তখন ফোনে আমার সাথে কথা বার্তা বলার হয়তো কোনো সুযোগই থাকবে না!
এমতাবস্থায় তাহলে তারা কি আমার কোন খবরা-খবর নিতে পারবেন না!? না আমি তাদের কোন খবরা খবর নিতে পারবো না!?
এ সমস্যা দূরীকরণে আমি এ ব্লগটি তৈরি করেছি এবং এই পোস্টটি আপনাদের সকলের মাঝে প্রকাশ করেছি!
আল্লাহু তা'য়ালার রহমতে যদি আমার এ জিন বোনেরা মানবাকৃতিতে আমার নিকট উপস্থিত হয়; আর আমি যদি এরপর খুব ব্যস্ত হয়ে যাই; তাহলে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালো চান, যারা আমার খবরা খবর নিতে চান, তারা মানুষ হোন কিংবা জিন হোন; তারা এই পোষ্টের কমেন্টস সেকশনে মন্তব্য প্রদানের মাধ্যমে খবরা খবর, নিতে পারবেন!
আমি সকলের প্রতি সেই অনুরোধই রাখছি!
এবং এই পোস্টে অনেক বেশি যদি কমেন্টস হয়ে যায়, তাহলে এই ব্লগের মধ্যেই, আমি নতুন পোস্ট দেবো!
শুধু খবরা-খবর ও সালাম বিনিময়, ইত্যাদির প্রয়োজনে!
এবং যদি আমি সরাসরি এর উত্তর নিজ হাতে টাইপ নাও করতে পারি, তখন আমার পিএস এর মাধ্যমে আপনারা যে যা জানতে চান, বা আমিও যার কাছে যা জানতে চাই; সবকিছু এই ব্লগের মাধ্যমে এবং আমার পি এসের মাধ্যমে তখন তা সম্ভবপর করা যাবে হয়তো!!
তবে এই পোস্টে ও এ ব্লগে, শুধুমাত্র আমার সাথে সালাম বিনিময়, কুশলাদি বিনিময় বা খবরা-খবর বিনিময়, এজন্যেই শুধুমাত্র এখানে মন্তব্য লিখতে পারবেন!
যদি আমার নিকট বা আমার জিন বোনদের নিকট কোন কিছু আবেদন করেন, প্রশ্ন করেন বা মন্তব্য পেশ করেন অথবা দাওয়াত, নিমন্ত্রণ, সাক্ষাৎকারের উদ্দেশ্যে কিছু লিখতে চান, তবে তা এ ব্লগে বা এ পোস্টে লেখা যাবে না!
এসব প্রয়োজনে আমাদের আরও দুটি আলাদা ব্লগ নির্দিষ্ট করা আছে!
অনুগ্রহপূর্বক আপনারা সে দু'টি ব্লগে আপনাদের চাহিত বিষয়সমূহ লিখবেন!
আমার ও আমাদের বংশীয় উন্নতিতে এবং মানুষ জিন ও এ পৃথিবীর কল্যাণে যাতে আমার এ জিন বোনেরা মানবাকৃতিতে, আমার নিকট প্রত্যক্ষ ও বাস্তবিক ভাবে উপস্থিত হতে পারে; সে জন্য গুগল, ইউটিউব ও ফেসবুক সহ সকল মানুষ ও সকল জিনের নিকট দোয়া, আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি!
এবং আশা করছি আমার এ জিন বোনেরা উপস্থিত হবেন এবং আমার এ ব্লগ ও আমার এ পোস্ট যথাযথভাবে মূল্যায়িত হবে ও কার্যকর হবে!
সর্বশক্তিমান মহান আল্লাহতায়ালার নিকট কায়মনোবাক্যে এই বলে দোয়া করছি যে,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
ইয়া আল্লাহু তা'য়ালা, আমার শরীরে এবং আমার সাথে যে জিন বোনেরা রয়েছে বলে বিশ্বাস করছি, তাদেরকে তুমি মানবাকৃতিতে এবং তাদের দ্বারা সম্ভব অন্যান্য আকৃতিতে, আমার নিকট উপস্থিত হবার তাওফিক দাও এবং উপস্থিত করো!
আর তাদেরকে আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে পূর্ণ আন্তরিকতায় মিশিয়ে দাও!
এবং তাদেরকে আমার ও আমাদের বংশীয় উন্নতিতে এবং মানুষ, জিন ও এই পৃথিবীর কল্যাণে নিবেদিত হবার তাওফিক দাও!
হে আল্লাহু তা'আলা! হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত সৃষ্টিকুলের রহমতস্বরূপ ছিলেন! তাঁর ওসিলায় আমাদের এ হৃদয় নিংড়ানো দোয়া খানি কবুল করো!
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
সকলে ভাল থাকুন! সুস্থ থাকুন! সুন্দর থাকুন! আল্লাহ হাফেজ!
--: সমাপ্ত :--


0 Comments